আজ ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বাংলা বাংলা English English
|
Header Image
নিউজ:

আমাদের প্রতিষ্ঠানের ওয়েব সাইট এ আপনাকে স্বাগতম..

এক নজরে প্রতিষ্ঠান পরিচিতি

জুনিয়া মাধ্যমিক বিদ্যালয়

  জ্ঞান, নৈতিকতা ও জাতি গঠনের দীপ্ত আলো পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার তেলীখালি ইউনিয়নের শান্ত, সবুজে ঘেরা ছোট্ট গ্রাম জুনিয়া, পোনা নদীর তীরে বুকে অবস্থিত  জুনিয়া মাধ্যমিক বিদ্যালয়। এক প্রাচীন ও গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান, যা ১৯৭৩ সালে জাতির শিক্ষার আলো জ্বালানোর দৃঢ় প্রত্যয়ে আত্মপ্রকাশ করে। মুক্তিযুদ্ধর পরবর্তী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুর রব তালুকদার ও অত্র  এলাকা বাসীদের সহযোগীতায়  এই বিদ্যালয়ের পথচলা শুরু হয়। স্থানীয় মানুষের ত্যাগ, পরিশ্রম ও স্বপ্নের ফসল হিসেবে এই প্রতিষ্ঠানটি একাধারে যেমন ইতিহাসের ধারক, তেমনি আগামীর স্বপ্নবাহী।   প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিদ্যালয়টি শুধু লেখাপড়ার কেন্দ্র হিসেবেই নয়, বরং সামাজিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশেরও এক প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত। গ্রামের সাধারণ কৃষক, শ্রমজীবী ও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এখান থেকে শিক্ষা নিয়ে আলোকিত জীবন গড়ে তুলছে, দেশ ও সমাজে রাখছে অবদান। বিদ্যালয়ের অভিজ্ঞ ও আদর্শনিষ্ঠ শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানই নয়, দায়িত্ববোধ, দেশপ্রেম ও নৈতিক আদর্শ সঞ্চারেও নিরলস পরিশ্রম করে চলেছেন।   বিদ্যালয়ের পরিবেশ, কাঠামো ও ব্যবস্থাপনা ক্রমেই উন্নয়নের পথে এগিয়ে চলেছে। নিয়মিত পাঠদান, ক্রীড়া, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মনন-উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছর বিভিন্ন পাবলিক পরীক্ষায় সাফল্য অর্জন করে বিদ্যালয়ের সুনাম সমগ্র উপজেলায় ছড়িয়ে দিচ্ছে।   জুনিয়া মাধ্যমিক বিদ্যালয় কেবল একটি প্রতিষ্ঠান নয় এটি একটি স্বপ্নের নাম, একটি আলোকিত সমাজ গড়ে তোলার নির্ভরযোগ্য কারিগর। ভবিষ্যতেও এই প্রতিষ্ঠানটি দেশ গঠনের মহান যাত্রায় অগ্রদূতের ভূমিকা পালন করবে এই বিশ্বাসে আমরা এগিয়ে যেতে চাই আরও সাহস ও আশাবাদের সঙ্গে।    
ক্র. নং তথ্যের হেড তথ্যের বিবরণ
০১ প্রতিষ্ঠানের নাম জুনিয়া মাধ্যমিক বিদ্যালয়
০২ প্রতিষ্ঠানের ঠিকানা জুনিয়া,ভান্ডারিয়া
০৩ প্রতিষ্ঠানের অবস্থান ভান্ডারিয়া উপজেলা
০৪ ই মেইল ঠিকানা juniahighschool460@gmail.com
০৫ ওয়েবসাইটের ঠিকানা juniahs.edu.bd
০৬ মোবাইল নম্বর 01309-102622
০৭ ইআইআইএন  নম্বর 102622
০৮ প্রতিষ্ঠান কোড নম্বর 2841
০৯ এম পি ও কোড নম্বর 5402051301
১০ উপবৃত্তি লোকেশন কোড নম্বর 1056250
১১ উপবৃত্তি আইডি কোড নম্বর
১২ প্রতিষ্ঠার তারিখ 01/01/1973
১৩ প্রথম স্বীকৃতির তারিখ 01/01/1985
১৪ প্রথম এম পি ও ভূক্তির তারিখ 01/09/2005
১৫ জমির পরিমান 100 Decemil
১৬ প্রতিষ্ঠাতা
১৭ ব্যাংক হিসাব নম্বর 170
১৮ গ্রন্থাগারে বইয়ের সংখ্যা 510
১৯ ভবন সংখ্যা 1
২০ ছাত্রাবাসের সংখ্যা
২১ শিক্ষক আবাসন
২২ স্টল সংখ্যা
২৩ শৌচাগার 5
২৪ মোট শিক্ষক 11
২৫ মোট শিক্ষার্থী 256
২৬ শ্রেণী কক্ষ 8
২৭ অফিস কক্ষ 2
২৮ ছাত্রী কমন রুম 1
২৯ বিজ্ঞানাগার
৩০ স্কাউট কক্ষ
৩১ শিক্ষিকা কমন রুম
৩২ মাল্টিমিডিয়া ক্লাস রুম 1
৩৩ শৌচাগার (ছাত্রদের জন্য) 3
৩৪ শৌচাগার (ছাত্রীদের জন্য) 2
৩৫ শৌচাগার (শিক্ষকদের জন্য) 1
৩৬ বঙ্গবন্ধু কর্নার
৩৭ মুক্তিযুদ্ধ কর্নার
 

প্রধান শিক্ষক

প্রধান শিক্ষক

পরিতোষ চন্দ্র বেপারী
প্রধান শিক্ষক

জরুরী হটলাইন নম্বর

জরুরী হটলাইন নম্বর

ফেইসবুকে আমরা

ভিজিটর কাউন্টার

033871
Users Today : 3
Users Yesterday : 35
This Year : 13054
Total Users : 33871
Views Today : 24
Total views : 121760
Who's Online : 2
Top